টেসলার বার্ষিক শেয়ারহোল্ডার বৈঠক স্থগিত

২১ জুন, ২০২০ ০৩:০০  
চলমান করোনাভাইরাস মহামারিতে বড় ধরণের উপস্থিতি ঠেকাতে টেসলার শেয়ারহোল্ডারদের নিয়ে বার্ষিক বৈঠক সাময়িকভাবে স্থগিত করেছেন ইলন মাস্ক। খবর রয়টার্স। টুইটারে মাস্কের টুইট থেকে জানা গেছে, আগামী ৭ জুলাই নাগাদ অনেক লোক একত্র হওয়ার সুযোগ নেই। তাই আপাতভাবে বৈঠকটি স্থগিত করা হয়েছে। নতুন তারিখ নিশ্চিত না করলেও তিনি বলেন, এক মাস কিংবা তারও পর এই বৈঠকটি হবে। এর আগে কোম্পানির বার্ষিক শেয়ারহোল্ডার বৈঠকের তারিখ নির্ধারণ করা হয়েছিলো ৭ জুলাই। ডিবিটেক/বিএমটি